রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কোভিড-১৯ আটকেপড়া সিঙ্গাপুরে ১৬০ বাংলাদেশিকে ফিরিয়ে আনল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১০.৫৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

আটকেপড়া বাংলাদেশিদের দ্বিতীয় ধাপে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ফ্লাইটটি বুধবার সিঙ্গাপুর থেকে ১৬০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিঙ্গাপুরে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুরে থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর ছাড়াও কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

কোভিড-১৯ মহামারিকালীন রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স শুধুমাত্র ঢাকা থেকে গুয়াংজু রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com