রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর দক্ষিণখান এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ১১.২৮ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণখান এলাকার আশিয়ান সিটির কাছাকাছি স্থানে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন হাওলাদার (৩৫)। তিনি একজন  মাদক ব্যবসায়ী বলে র‍্যাব দাবি করেছে।

বুধবার সকালে র‍্যাব-১-এর সিপিসি-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর একটি টহল দল গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটির দুই নম্বর গেটের কাছাকাছি যায়। র‍্যাবের কাছে তথ্য ছিল, সেখানে অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

দুই নম্বর গেটের কাছাকাছি গিয়ে র‍্যাবের টহল দলটি মাদক ব্যবসায়ীকে চার্জ করে। সে সময় রিপন নামের ওই ব্যক্তি র‍্যাবকে উদ্দেশ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়।

সে সময় গুলিবিদ্ধ হয়ে রিপনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং র‍্যাবের এক সদস্য আহত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com