রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেন মেঘনা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১০.২০ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

চাঁদপুর সদরের মৈশাদী রেল স্টেশনের  কাছে মির্জাপুর নামক স্থানে কয়েকজন যুবকের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল চাঁদপুর থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন মেঘনা।

বড় রেল স্টেশন মাস্টার মোহাম্মদ শোয়েব মিয়া ও চাঁদপুর কোর্ট  স্টেশন মাস্টার মোহাম্মদ সফিকুর রহমান জানান, এ ট্রেনে প্রায় ৪০০ জন যাত্রী ছিল। এতে বগি ছিল ১৮টি।

ট্রেনের চালক এস এম বারী জানান, সিডিউল অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টায় বড় স্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়। চাঁদপুর কোর্ট স্টেশন থেকে ছেড়ে যায় ৫টা ২০ মিনিটে। কিন্তু মৈশাদীর কাছে রেল লাইনের ওপর বিশাল গাছ পড়ে থাকায়  স্থানীয়দের সিগনালে ট্রেনটি থামান।

জানা যায়, সোমবার রাতভর বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে মির্জাপুরের বড় পুলের পূর্ব পার্শ্বে একটি বড়গাছ ভেঙ্গে রেল লাইনের ওপরে পড়ে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবক নোমান, কাওছার, জাহিদ, দ্বীন ইসলাম গাজী মেঘনা ট্রেনকে সিগনাল দিয়ে থামায়। পরে গাছ কেটে ট্রেন যাওয়ার ব্যবস্থা করে দেন তারা।

খবর পেয়ে পরে রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলমসহ রেল পুলিশ ঘটনাস্থলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com