রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

তেতুলিয়া নদী থেকে দেশী পিস্তলসহ ৩ ডাকাত আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৫.৫৫ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

ভোলা জেলার উপজেলা সদরের তেতুলিয়া নদী থেকে দেশী পিস্তলসহ ৩ ডাকাতকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার রাত ১২টার দিকে ভেলুমিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর ১৫ নং চর থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, মো: জাকির হোসেন (৩৫), মানিক আকন (২৭), হেমায়েত হোসেন (২৫)। তারা সবাই জলদস্যু মহাসিন গ্রুপের সদস্য এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের বাসিন্দা
কোষ্টগার্ডের লেফটেন্যান্ট মো: শাকিল বাসস’কে জানান, সাম্প্রতিকালে তেতুলিয়া নদীতে বিভিন্ন পণ্যবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটছে। এমন সংবাদের ভিত্তিতে গত রাতে নদীতে টহল বৃদ্ধি করে তারা। এসময় ভেলুমিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর ১৫ নং চর এলাকার কাছে ডাকাতদের একটি পণ্যবাহী ট্রলারে হামলার প্রস্তুতিকালে কোষ্টগার্ড তাদের আটক করে।
তিনি আরো বলেন, এসময় তাদের কাছ থেকে একটি ধরালো দা ও একটি দেশী পিস্তল উদ্ধার করা হয়। এ গ্রুপটির বিরুদ্ধে ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা পক্রীয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com