রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গুলশানের সাহাবউদ্দিন মেডিকেলের বস্থাপনা পরিচালক গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৪.৩৬ পিএম
  • ৬৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।
অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সোমবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে র‌্যাবের গনমাধ্যম শাখার মূখপাত্র (পরিচালক) লে. কর্ণেল আশিক বিল্লাহ বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি হোটেলে অভিযান চালায় এলিট ফোর্স (র‌্যাব)। অভিযানকালে সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতারণার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি প্রতিষ্ঠানটির এমডি ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‌্যাবের গনমাধ্যম শাখার পরিচালক জানান, গ্রেফতারের পর মামলার পলাতক আসামী ফয়সাল আল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেই তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার ও জালিয়াতির অভিযোগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে ডিএমপি’র গুলশান থানায় একটি মামলা করে র‌্যাব।
এবিষয়ে আজ মঙ্গলবার ডিএমপির গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মামলায় হাসপাতালে আটক দুইজনসহ ৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনকে আসামি করা হয়েছে।
আজ গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, এ মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিকে (৩৩) হাসপাতাল থেকে আগেই আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com