রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে রেলওয়ের আলাদা কোন আয়োজন নেই : রেলপথ মন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ৪.৩১ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, এবার ঈদ উপলক্ষে রেলওয়ের আলাদা কোন আয়োজন নেই। ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে। আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
এক তথ্যবিবরণীতে আজ একথা বলা হয়।
মন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে ক’টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়ি যাওয়াকে নিরুৎসাহিত করছে। কাজেই আমরা ট্রেন বাড়াবো না।
রেলপথ মন্ত্রী করোনা সংকট থেকে নিজেদের রক্ষার জন্য যে যেখানে আছে সেখানে থাকার আহ্বান জানান।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামানসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com