রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাবরিনার স্বামী আরিফ ও তার সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১১.১১ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর স্বামী আরিফ চৌধুরী ও তার সহযোগী সাঈদকে রবিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

একই সাথে কারাবিধি অনুযায়ী তাদের স্বাস্থ্যসেবা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

দুই দফা রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।

শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে আইনজীবীরা তাদের উন্নত চিকিৎসাসেবার জন্য আবেদন করেন।

কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসাসেবা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত।

এর আগে গত ১৫ জুলাই তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ২৪ জুন আরিফ চৌধুরী ও সাঈদ চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

২৩ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বিমানবন্দর, আশকোনা ও গুলশান-২ এর কনফিডেন্স টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

এদিকে শুক্রবার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com