সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

জুতা থেকে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে যা করবেন

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১০.২২ এএম
  • ৮০৭ বার পড়া হয়েছে

দিন দিন নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস । সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলার পাশাপাশি হাত ধোয়ার ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু পা? জুতা বা পায়ের মাধ্যমেও কি করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে? যদি থেকে থাকে, তবে সুরক্ষার উপায় কী?

চলুন, জেনে নেওয়া যাক পা ও জুতা থেকে সংক্রমণ এড়াতে কী করবেন আর কী করবেন না :

জুতা থেকে সংক্রমণ এড়াতে যা করবেন

১. চামড়ার জুতা নয়, ওয়াশেবল প্লাস্টিকের জুতা পরতে হবে।

২. বাইরে পরে যাওয়া জুতা ঘরের ভেতরে আনা যাবে না।

৩. বাইরে থেকে আসার পর ঘরে ঢোকার আগে জুতা ও মোজা নির্দিষ্ট স্থানে বাড়ির বাইরে রেখে দিন।

৪. এবার ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে বাড়ির ভেতরে প্রবেশ করুন।

৫. বাইরে থাকা জুতা ও মোজা ভালো করে সাবান-জলে ধুয়ে নিন। যদি কোনো দামি জুতা ব্যবহার করেন, তবে তাতে জীবাণুনাশক স্প্রে করতে পারেন।

৬. ধুয়ে নেওয়া জুতা-মোজা কড়া রোদে শুকিয়ে নিন।

৭. জুতা না শুকালে তা ব্যবহার করবেন না। কারণ ভেজা জুতা ভাইরাসের আঁতুড়ঘর।

৮. জুতা পরিষ্কার করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে করতে হবে। গ্লাভস ছাড়া কিছুতেই জুতায় হাত দেবেন না।

৯. জুতা পরিষ্কারের পর গ্লাভস ও হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।

পা থেকে সংক্রমণ এড়াতে ও পায়ের যত্ন নিতে যা করবেন

১. পা ঢাকা থাকে এমন ওয়াশেবল কভার দেওয়া জুতা পরতে হবে।

২. জুতার সঙ্গে সুতির মোজা পরতে হবে।

৩. কোনোভাবে যাতে মোজা ও জুতা ভিজে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৪. যদি ভিজে যায়, তবে তা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নিতে হবে।

৫. বাইরে থেকে ফেরার পর বাড়িতে ঢোকার আগে ভালো করে সাবান-পানি দিয়ে পা ধুয়ে নেবেন।

৬. গোসলের সময় হালকা গরম পানিতে পা ডুবিয়ে রেখে সাবান বা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এরপর তোয়ালে দিয়ে ভালো করে পা মুছে নেবেন।

৭. পা ফাটার সমস্যা থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি দিয়ে ম্যাসাজ করে নেবেন।

৮. পায়ের চামড়া খসখসে হয়ে গেলে ময়েশ্চারাইজার ক্রিম, নারিকেল তেল, অ্যালোভেরা ইত্যাদি দিয়ে ম্যাসাজ করতে পারেন।

৯. পায়ের নখ কেটে ফেলবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com