রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ওয়ারীর লকডাউন এলাকায় করোনা রোগীদের বাসায় ডিএসসিসি মেয়রের ফলের ঝুড়ি

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৭.০৩ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

ওয়ারীর লকডাউন এলাকায় করোনা রোগীরদের বাসায় বাসায় ফলের ঝুঁড়ি উপহার হিসেবে পাঠাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আরোগ্য কামনায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের এই উপহার পৌঁছে দেয়া হচ্ছে।
৪১ নং ওর্য়াডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর তত্ত্বাবধানে এবং আইইডিসিআর’র স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বাসায় বাসায় এই ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন। আনারস, মালটা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম – এই ৮ ধরণের ফল দিয়ে প্রতিটি ঝুড়ি সাজানো হয়েছে।
গত ৪ জুলাই ভোর থেকে ওয়ারীর সুনির্দিষ্ট কিছু এলাকায় ২১ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবমিলিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ৭৭ জন রোগী রয়েছেন। এরমধ্যে আজ ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার সামগ্রী হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়, বাকি রোগীদের বাসায় আগামীকাল এই উপহার সামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যারা নতুন করে আক্রান্ত হবেন তাদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে।
এছাড়াও লকডাউন এলাকার বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পাশাপাশি প্রতিদিন ৬০০ মানুষের কাছে তিন বেলা খাবার পৌঁছে দেয়া হচ্ছে এবং প্রতিদিন ৩০০ পরিবারের জন্য বিনামূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com