রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

টিকেট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে সে জন্য এক্সেস কন্ট্রোল ; রেলপথ মন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫.২৫ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, টিকেট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেয়ার প্রকল্পের কাজ ও স্টেশন উন্নয়নের কাজ চলছে।
মন্ত্রী আজ পরিদর্শন ট্রেন যোগে বিমান বন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বিমান বন্দর রেলস্টেশনের প্লাাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখানে প্লাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করা হচ্ছে।
সেখান থেকে পরে মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত
সাংবাদিকদের মন্ত্রী বলেন, জয়দেবপুর থেকে ইশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা
থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে।
তিনি বলেন, ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদুল আযহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবে চলবে।
মন্ত্রী সেখান থেকে টঙ্গী রেলস্টেশন এবং নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শকালে রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com