রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈদ উল আযহার ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে গার্মেন্টস কর্মীদের

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৪.২৭ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে আসন্ন ঈদ উল আযহার ছুটিতে কর্মস্থল ত্যাগ না করার জন্য গার্মেন্টস কর্মীদের প্রতি বাংলাদেশ সরকারের তরফে পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়ে বলেন ঈদের ছুটি তিন দিনই থাকছে এবং এই ছুটি বাড়ানো হবে না। তিনি বলেন ছুটি কালীন সময়ে কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী তাঁদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে, বাংলাদেশে গত প্রায় মাসাধিককাল যাবত করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা গড়ে প্রায় একই পর্যায়ে থাকছে। দেশে করোনায় প্রথম মৃত্যুর ১২০ দিনের মাথায় শুক্রবার সরকারি হিসাবে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে এবং প্রথম করোনা রোগী শনাক্তের ১৩১ দিনে আজ শনাক্ত রোগীর সংখ্যা দুইলাখ ছুঁই ছুঁই করছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫১ জনের এবং করোনা শনাক্ত হয়েছে অপর ৩০৩৪ জনের। বুলেটিনে বলা হয় এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৫৪৭ জন এবং মোট সংক্রামিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯,৩৫৭ জন। এযাবৎ দেশে ১0৮,৭২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে বুলটিনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com