রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হাতিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু সর্দার নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১২.০৯ পিএম
  • ৮৯৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু সর্দার বাহার বাহিনীর প্রধান বাহার উদ্দিন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী খাল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজসহ জলদস্যু বাহিনীর আরো চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

নিহত জলদস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন (৪৩) বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে। আটক ব্যক্তিরা হলেন হাতিয়ার বান্দাখালী গ্রামের মো. ইউছুফ (৩৫), দক্ষিণ শান্তিপুর গ্রামের আলাউদ্দিন (৪০) ও চরকয়লাস গ্রামের মো. মুরাদ (৩০) এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মো. শান্ত শেখ (২০)।

র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী  জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জলদুস্যু বাহার বাহিনীর প্রধান বাহার তাঁর লোকজন নিয়ে দস্যুতা করার জন্য শূন্যেরচর গ্রামের সূর্যমুখী খাল এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাহার বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে গোলাগুলিতে ঘটনাস্থলে বাহার নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে  ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার এবং বাহারের চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

জসিম উদ্দিন চৌধুরী জানান, বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে মর্গে পাঠানো  হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারকৃত তাঁর সহযোগীদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com