রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টে পাঠাও সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১.৪৭ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার শহরের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ফাহিমের দেহ, মাথা ও হাত-পা খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া যাওয়ার কথাও জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমটি।

জানা যায়, ওই ফ্ল্যাটে ফাহিম একাই থাকতেন। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে মঙ্গলবার জরুরি ৯১১ নম্বরে ফোন করেন তার বোন। এরপর পুলিশ এসে অ্যাপার্টমেন্টের ৭ম তলা থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

ডেইলি নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়, সোমবার ফাহিম যখন লিফটে উঠছিলেন তখন দ্বিতীয় এক ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন বলে গোপন একটি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ব্যক্তিকেই সম্ভাব্য খুনি হিসেবে ধারণা করছে পুলিশ।

এখনও হত্যার রহস্য জানা যায়নি, তবে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেমে অধ্যায়নরত ছিলেন। নাইজেরিয়া এবং কলম্বিয়াতেও তার দুটি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com