বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রিজেন্ট হাসপাতালের মালিক মো:সাহেদ সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১০.৩৬ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

করোনা টেস্ট নিয়ে জালিয়াতি ও প্রতারণাসহ অর্ধশতাধিক মামলার আসামি ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক মো: সাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাঁকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। সকাল ৮টার দিকে তাঁকে সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় রওনা হয় র‍্যাব। এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে হেলিকপ্টারটি ঢাকায় তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।

তখন আগে থেকে গোয়েন্দা নজরদারিতে রাখা সাহেদকে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার বজলুর রশীদ। তিনি জানান, সাহেদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে র‌্যাব সদস্যদের ধস্তাধস্তি হয়। এ কারণে সাহেদের বোরকা ও প্যান্টে কাদা ভরে যায়।

কয়েক দিন ধরে সাহেদকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে হানা দিয়ে আসছিল।

এর আগে র‌্যাব সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার পথ রুখতে তাঁর পাসপোর্ট জব্দ করে। অবশেষে চোরাপথে ভারতে পালানোর সময় গ্রেপ্তার হলো সাহেদ।

চিকিৎসাসেবা নিয়ে প্রতারণার অভিযোগে গত ৬ জুলাই বিকেল থেকে রাত অবধি উত্তরার রিজেন্ট হাসপাতালের মূল কার্যালয়ে প্রথমে অভিযান পরিচালনা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে অভিযান শেষে হাসপাতালটির মিরপুর শাখায় অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালটির আট কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।

এরপর ৭ জুলাই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কোভিড ডেডিকেটেড রিজেন্ট হাসপাতালটি সিলগালা করে দেয় র‍্যাব-১। এ ছাড়া উত্তরার ১৪ নম্বর সেক্টরের রিজেন্ট গ্রুপের মূল কার্যালয়ও সিলগালা করা হয়। ৭ জুলাই রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদসহ ১৬ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে চার হাজার করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দিয়েছে। একজন কম্পিউটার অপারেটর বসে বসে সাড়ে চার হাজার রিপোর্ট তৈরি করেছেন। মনগড়া রিপোর্ট পজিটিভ-নেগেটিভ দিয়েছেন।

তা ছাড়া মোট ১০ হাজার রোগীর করোনা টেস্টের নমুনা সংগ্রহ করে রিজেন্ট হাসপাতাল। মাত্র চার হাজার ২৬৪টি নমুনা সরকারিভাবে টেস্ট করে রিপোর্ট দেয়। এ ক্ষেত্রে ভয়াবহ প্রতারণার কৌশল গ্রহণ করে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। কারো জ্বর থাকলে তাকে পজিটিভ আর জ্বর না থাকলে নেগেটিভ রিপোর্ট প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com