শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগারে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৮.৩৬ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুরের রায়পুরে অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় ইউপি সুদস্য সুমন মিঝিকে (৩৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সন্ধায় স্থানীয় মোল্ললারহাট বাজার থেকে-গ্রেফতারের পর মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সুুুমন মিঝি দক্ষিণ চরবংশী ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য ও একই এলাকার শাহ আলম মিঝির ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সুমন অন্য নারীর সাথে পরকিয়া ও নেশাগ্রস্থ থাকতো। এসবের প্রতিবাদ করলে সুমন তার স্ত্রী গৃহবধু ও বামনী ইউপির সাইচা গ্রামের সফিকুল ইসলামের মেয়ে শাহানা আক্তার মিকার উপর নির্যাতন করতো। এসব নির্যাতন থেকে বাঁচতে একপর্যায়ে গত বছরের ২৩ নভেম্বর সুমনকে তালাক দেয়ার পর সে মাফ চাওয়ায় ও শিশু সন্তানের কথা চিন্তা করে ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেয় শাহানা আক্তার। কিন্তু এসব ভূলে গিয়ে সুমন আবার নির্যাতন করে ও তিন লাখ টাকা যৌতুক দাবি করে। মিকা অপারগতা প্রকাশ করলে সুমন তার পরিবারের সদস্যদের দিয়ে শারিরিক নির্যাতন করা হয়। অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার ঘটনায় ৯ জুলাই গৃহবধু মিকা বাদী হয়ে সুমনসহ তার মা, বোন ও ভাইকে আসামী করে থানায় মামলা করেন।
এঘটনায় দক্ষিন চরবংশী-ইউপি সদস্য সুমনের পরিবার জানান, তাদের গৃহবধু মিকার মামলা সাজানো। তাকে নির্যাতন বা যৌতক চাওয়া হয়নি। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
রায়পুর থানার এসআই শামসুল আরেফিন জানান, স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলার প্রধান আসামী ইউপি সদস্য সুমন মিঝিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com