রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে কোরবানীর পশুরহাট না বসানোর পরামর্শ

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১১.০৫ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে আগামী কোরবানী বা ঈদ-উল-আযহার সময়ে কোরবানীর পশুরহাট বসানো, পশু কোরবানীসহ এ সম্পর্কিত কর্মকান্ডে করোনার অধিকতর বিস্তার লাভ ঘটতে পারে বলে চিকিৎসক এবং করোনা সংক্রমন বিষয়ক বিশেষজ্ঞগণ উদ্বিগ্ন।

সরকারের করোনা সংক্রান্ত বিশেষজ্ঞদের কারিগরী কমিটি এক বিবৃতিতে করোনার এই বিস্তারকালে সরকার যেন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কোরবানীর পশুরহাট না বসায়- সে লক্ষ্যে সরকারকে পরামর্শ দিয়েছে। কমিটি বলেছে, করোনাকালে ঈদ-উল-আযহার সময়ে মানুষের অবাধ চলাচল এবং অন্যান্য কারণে করোনার বিস্তারকে উচ্চমাত্রার ঝুঁকিতে ফেলতে পারে।

তবে সরকারের পক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং নিয়ম-নীতি মেনে ঢাকাসহ সারাদেশে পশুরহাট বসানোর কথা জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, যতোই নিয়ম-নীতি মেনে চলার বলা হোক না কেন- তা কতোটা কাজে দেবে তা প্রশ্ন সাপেক্ষ। এক্ষেত্রে ঈদুল ফিতরের উদাহরণ দিয়ে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব ও গবেষণা সংস্থার ঊর্ধ্বতন বিজ্ঞানী ও উপদেষ্টা এবং সরকারের কারিগরী কমিটির সদস্য ডা. মোশতাক হোসেন বলেন, নিয়ম-নীতি মানার কথা বলা হলেও পশুরহাট বসানো এবং এ জাতীয় কর্মকান্ডে ঝুঁকি থেকেই যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com