রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের মূল হোতা ২ সহযোগীসহ গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১০.৫৭ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের মূল হোতা এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে।

রবিবার ঢাকায় সিআইডি এর উপ পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের কথা জানিয়ে বলেন চক্রের হোতা আযম খান এবং তার সহযোগীরা  বিভিন্ন দেশ থেকে কম বয়সী সুন্দরী নারীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে উচ্চ বেতনের চাকরি এবং উন্নত জীবন যাপনের প্রলোভন দেখিয়ে সেখানে পাচার করার পর তাদের পতিতাবৃত্তিসহ নানা অপকর্মে লিপ্ত হতে বাধ্য করত।

তিনি জানান আজম খান জিজ্ঞাসাবাদে সিআইডিকে জানিয়েছে গত দীর্ঘ আট বছর ধরে তারা দুবাইতে কম বয়সী নারীদের পাচার করে আসছিল এবং এই সময়ে দেশ থেকে তারা সহস্রাধিক কম বয়সী নারীকে দুবাইতে পাচার করেছে বলে স্বীকার করেছে।ইমতিয়াজ আহমেদ বলেন তার এ সকল অপকর্মের কারনে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে বাংলাদেশ দূতাবাস তার পাসপোর্ট জব্দ করলে দুবাই কর্তৃপক্ষ তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, গত দুইদিনে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালির লাম্পেদুসায় পৌঁছেছেন ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশী যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন বলে রবিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এমন তথ্য জানিয়ে বলেছে সাগর শান্ত থকায় লিবিয়া ও তিউনিসিয়া থেকে কয়েকটি নৌযানে করে ৫২০ জন অভিবাসন প্রত্যাশী ইতালি আসেন যাদের মধ্যে ৩৬২ জনই বাংলাদেশি। আইওএম জানিয়েছে গতবছরের চেয়ে এ বছর সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে। সংস্থাটির হিসেব মতে চলতি ২০২০ সালের প্রথম থেকে এ পর্যন্ত সমুদ্রপথে আট হাজারের মতো মানুষ ইতালি এসেছেন যা গত বছরের একই সময়ের ছিল তিন হাজার জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com