শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

দেশের বিভাগীয় করোনা পরিস্থিতি

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ৭.২৯ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৩০৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো দুই হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৮১ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

দেশের প্রত্যেক বিভাগের করোনা পরিস্থিতি তুলে ধরা হলো-

ঢাকা বিভাগ

ঢাকা জেলায় তিন হাজার ৩৯৭ জন, গাজীপুরে তিন হাজার ৭১৩ জন, কিশোরগঞ্জে এক হাজার ৬৭৭ জন, মাদারীপুরে ৮৩২ জন, মানিকগঞ্জে ৬৩১ জন, নারায়ণগঞ্জে পাঁচ হাজার ৫০২, মুন্সীগঞ্জে দুই হাজার ৩৫৩ জন, নরসিংদীতে এক হাজার ৫৪৬ জন, রাজবাড়ীতে ৫৬৩ জন, ফরিদপুরে দুই হাজার ৪৪৪ জন, টাঙ্গাইলে ৮৫২ জন,শরীয়তপুরে ৬৬৮ জন, গোপালগঞ্জে ৭৯৯ জন।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ১১ হাজার ১৯৩ জন,কক্সবাজারে দুই হাজার ৮৯৮ জন, কুমিল্লায় চার হাজার ১৬৭ জন, ব্রাক্ষণবাড়িয়ায় এক হাজার ১৭৮ জন, খাগড়াছড়িতে ২৩৭ জন, লক্ষ্মীপুরে এক হাজার ৯ জন, বান্দরবানে ৩১২ জন, রাঙামাটিতে ৩৮৫ জন, নোয়াখালীতে দুই হাজার ৪৪০ জন, ফেনীতে ৮৯২ জন, চাঁদপুরে এক হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় তিন হাজার ৪২ জন, মৌলভীবাজারে ৪১৪ জন, হবিগঞ্জ জেলায় ৭৫৮ জন ও সুনামগঞ্জে এক হাজার ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ৯৮৩ জন,গাইবান্ধা জেলায় ২৮৮ জন, নীলফামারী জেলায় ৩৫৩ জন, কুড়িগ্রামে ১৪৯ জন,লালমনিরহাটে ১২৬ জন, পঞ্চগড়ে ১৪৬ জন, ঠাকুরগাঁওয়ে ২০৬ জন ও দিনাজপুরে ৬৭৬ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় দুই হাজার ৪৩৫ জন, যশোরে ৭৪৮ জন, নড়াইলে ২৭৭ জন, মাগুরায় ১৬৯ জন, ঝিনাইদহে ২৭৭ জন, বাগেরহাটে ২০০ জন, মেহেরপুরে ৯২ জন, সাতক্ষীরায় ২০০ জন, কুষ্টিয়ায় ৭০৮ জন, চুয়াডাঙ্গা জেলায় ২৩৯ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় দুই হাজার ৫২ জন, জামালপুর জেলায় ৬৪৮ জন, নেত্রকোনায় ৫৪৪ জন ও শেরপুর জেলায় ২৫৪ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৩৫৩ জন, ঝালকাঠিতে ২৪২ জন, বরিশাল জেলায় এক হাজার ৬৮৬ জন, ভোলায় ৩৬২ জন, পিরোজপুরে ২১৮ জন ও পটুয়াখালীতে ৬০৬ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় এক হাজার ৪৬৯ জন, নাটোরে ২৪৬ জন, জয়পুরহাটে ৫১৬ জন, বগুড়ায় তিন হাজার ৬০৮ জন, পাবনায় ৫৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫৭ জন, সিরাজগঞ্জে ৭৮৬ জন ও নওগাঁয় ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com