সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

কোরবানির অনুপযুক্ত পশু বিক্রি বন্ধে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ৪.৩৬ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির অনুপযুক্ত পশু বিক্রি বন্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ শনিবার কোরবানির গবাদিপশু বিপণনের অনলাইন প্লাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজধানীর বেইলী রোডস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এ কথা জানান।
রেজাউল করিম বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য থাকবে যাতে কোনভাবেই রোগগ্রস্ত বা কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি না হয়। আমরা ভেটেরিনারি মেডিকেল টিম করে দিচ্ছি।

তারা সেটা লক্ষ্য রাখবে। গবাদিপশুর বাজারগুলোতে মেডিকেল টিম কাজ করবে, যাতে রুগ্ন পশু বাজারে আসতে না পারে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিমও কাজ করবে।
তিনি বলেন, কোরবানির জন্য যে পরিমাণ গবাদিপশুর সরবরাহ দরকার তা দেশেই রয়েছে। আমরা বিদেশ থেকে একটা পশুও আমদানি করবো না। দেশের খামারিরা চমৎকার গবাদিপশু উৎপাদন করছেন।

যা বাজারে দরকার তার চেয়ে বেশী উৎপাদন রয়েছে। করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকা চালিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।
মন্ত্রী তার বক্তব্যে কোরবানির ডিজিটাল হাট প্রক্রিয়ায় সম্পৃক্ত ঢাকা সিটি কর্পোরেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সময়োচিত পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এ কাজে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ অনলাইনে অংশগ্রহণ করেন। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com