সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

করোনা কেড়ে নিচ্ছে ঘ্রাণশক্তি?

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ৯.৪৪ এএম
  • ৮০৭ বার পড়া হয়েছে

কোভিড-১৯ ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়া। এই প্রতিবন্ধকতা আলাদা করে চোখে পড়ে না। কিন্তু পঞ্চেন্দ্রিয়ের একটি চিরকালের মতো অকেজো হয়ে যাওয়া যে কী, তা শুধু জানে ভুক্তভোগী। এর কোনও চিকিৎসাও নেই।

কোভিড-১৯ থেকে সেরে এমন পরিণতি হচ্ছে অনেকেরই। প্যারিসের বাসিন্দা জঁ-মিশেল মেলার্ড যেমন। বললেন, ‘‘কোনও কিছুর গন্ধ পাচ্ছি না। সব চেয়ে কষ্ট হচ্ছে ছেলের জন্য। ওকে জড়িয়ে ধরা… ওর গায়ের গন্ধটা সব চেয়ে প্রিয় ছিল।’’ কারও কারও ক্ষেত্রে সমস্যাটা সাময়িক হলেও, অনেকের দীর্ঘকালীন ক্ষতি হচ্ছে। সকালের কফির কাপ গন্ধহীন, বাগানের ফুলে গন্ধ নেই, স্নানের ঘরে সাবানের ফেনা কিংবা নতুন বইয়ের পাতা যেন ‘প্রাণহীন’। জঁ বলেন, ‘‘জীবনের গন্ধটাই চলে গিয়েছে। ঘ্রাণ এমনই, যা না-থাকলে তবেই আপনি তার গুরুত্ব বুঝতে পারবেন।

এ সব এক প্রকার। কিন্তু এর থেকেও ভয়ানক ‘বিপদের গন্ধ না-পাওয়া’। কিছু পোড়ার গন্ধ নেই, রান্নাঘরে গ্যাস লিক করলে, তা বোঝার উপায় নেই। প্যারিসের এক চিকিৎসক অ্যাল্যাঁ করি বলেন, ‘‘খেতে বসে আমরা তো শুধু স্বাদের বাহার পাই, এমন নয়। সুখাদ্যের গন্ধেও আলাদা আমেজ রয়েছে।

নাকের ভিতরে পলিপ থাকলে, কিংবা ডায়াবিটিস, অ্যালঝাইমার্স ও পার্কিনসনসের মতো অসুখ হলে অনেক সময় রোগীরা ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেন। এ বার সেই রোগের তালিকায় সংযোজন হল কোভিড-১৯। এ রোগের উপসর্গের মধ্যেও রয়েছে গন্ধ না-পাওয়া। সেটাই চিরস্থায়ী হয়ে যাচ্ছে কারও কারও ক্ষেত্রে। অ্যাল্যাঁর কথায়, ‘‘প্রথম দু’মাসে বিষয়টা সমস্যার পর্যায়ে থাকে। তার পর ধীরে ধীরে চেপে বসতে থাকে মানসিক ভাবে। আগের সুস্থ-সুন্দর জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে পড়া। অবসাদ আসা স্বাভাবিক।

ইউরোপের দেশগুলো তুলনায় সেরে উঠেছে। নিউজ়িল্যান্ড করোনা-শূন্য। কিন্তু পড়শি দেশ অস্ট্রেলিয়াতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। আজ রাত বারোটা থেকে সাড়ে ছ’কোটি বাসিন্দা-সহ ভিক্টোরিয়া প্রদেশকে সম্পূর্ণ ‘আইসোলেট’ করা হবে। নতুন করে খারাপ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়া। সে দেশে নতুন একটি স্ট্রেন মিলেছে, যা নাকি অন্যান্য স্ট্রেনের তুলনায় ছ’গুণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com