শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

সাহেদ যত ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৭.৪২ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু  আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাহেদ যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এতে তিনি যত ক্ষমতাবানই হোক না কেন তাকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাকে যে কোন মূল্যে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহেদ যত বড় শক্তিশালী হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়ার কোন প্রশ্নই আসে না।
সাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তারও উচিত আত্মসমর্পণ করা। সাহেদকে ধরতে র‌্যাব-পুলিশ খুঁজছে, আশা করি খুব শিগগিরই তা জানাতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com