সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

 দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৪.৫৭ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

দেশে করোনা শনাক্তের ১২৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২৭৫ জন।
গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল ৪১ জন মারা গিয়েছেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ মৃত্যু হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৮৪৪ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৭০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪০৬ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪৮ দশমিক ১৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৪৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪১১ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৩৬০ জন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ১৮ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৪৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩৭৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৮৬২ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫ ৪৮৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৭৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৮৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৬৩২ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ১৪৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com