রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১.১১ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও তার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ (বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট) তাদের ব্যাংক হিসাব খতিয়ে দেখবে।
বুধবার সংস্থাটির প্রধান আবু হেনা মো. রাজী হাসান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিপোর্ট থাকলে বা কারও ব্যাপারে তথ্যের দরকার হলে আমরা ব্যাংক হিসাব তলব করি। রিজেন্ট হাসপাতালের মালিকের ব্যাংক হিসাবও আইন মেনে তলব করা হয়েছে।’ সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী প্রধানদের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে, গত মঙ্গলবার (৭ জুলাই) করোনাভাইরাসের সন্দেহভাজন নমুনা পরীক্ষা না করেই ভূয়াা রিপোর্ট প্রদান, নিয়মবহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে করোনা ডেডিকেটেড বেসরকারি রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনের রিজেন্ট হাসপাতালটিও সিলগালা করে দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
এরপর ঘটনার দিন মঙ্গলবার মধ্য রাতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে এলিট ফোর্স র‌্যাব।
এ মামলায় আটজনকে আটক করা হয়েছে। সাহেদসহ নয়জন পলাতক। এরমধ্যে ৭ জন ৫ দিনের রিমান্ডে রয়েছে।
বুধবার বিকেলে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের উত্তরা শাখা সিলগালা করার পর এবার মিরপুরের শাখাটিও সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে কোনও রোগী ছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com