রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১২৫ বাংলাদেশি যাত্রীকে ফিরিয়ে দিল ইতালি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১১.৫৮ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

কাতার হয়ে ইতালি যাওয়া ১২৫ জন বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে।বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট নিষিদ্ধের পরের দিন এমন ব্যবস্থা নিল দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ইতালিতে সরাসরি বিমান চলাচল নিষিদ্ধ হলেও কাতারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় বাংলাদেশী যাত্রীরা এ সুযোগ নিয়েছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য,বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফিউমিসিনো বিমানবন্দরে কাতার এয়ারের বিমানটি অবতরণ করে। বিমানে থাকা বাংলাদেশীদের নামতে দেয়া  হয়নি। তাদেরকে বিমানে আটকে রেখেই ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়া হয়।একই বিমানে যাওয়া অন্য ৮০ জন যাত্রীকে ইতালিতে প্রবেশের সুযোগ দেয়া হয়েছে।

তবে তাদের করোনা পরীক্ষার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।মঙ্গলবার বাংলাদেশ ফেরত যাত্রীদের শরীরে করোনা ভাইরাস শনাক্তের তথ্য জানায় ইতালি কর্তৃপক্ষ।এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।ইতালির সংবাদ মাধ্যম রোমা টুডে’র খবরে বলা হয়,

গত কয়েক দিনে বাংলাদেশ ফেরত ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।এর মধ্যে এক দিনেই শনাক্ত হয়েছেন ১২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com