রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিমানের আবুধাবি ও দুবাইয়ের ফ্লাইট স্থগিত : ১১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১২.০৫ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও দুবাইয়ের ফ্লাইট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র  সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে এবং  মঙ্গলবার হতে আবুধাবি রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা ছিল এবং সে-অনুযায়ি প্রস্তুতিও নিয়েছিল।
আবুধাবী ও দুবাইয়ে ফ্লাইট স্থগিতের ব্যাপারে বিমানের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাখা দেয়া হয়েছে। বিমানের ওয়েবসাইটে প্রকাশিত ওই ব্যাখায় জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সিভিল এভিয়েশন,৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে এবং পরেরদিন ৭ জুলাই থেকে একইসময় পর্যন্ত আবুধাবিতে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য সাময়িকভাবে সিদ্ধান্ত প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে বিমানের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
এদিকে বিমানের ব্যাখ্যায়,জানানো হয়েছে, দুবাইয়ে যাওয়ার জন্য যেসব যাত্রী সোমবার (৬জুলাই) থেকে আগামী ১৬ জুলাই পর্যন্ত বুকিং দিয়েছেন,তাদেরকে বিমানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় ‘পরিবহনের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএমএস ও টেলিফোনের মাধ্যমে সংশ্লিষ্ট যাত্রীদের জানানো হবে বলেও ব্যাখায় উল্লেখ রয়েছে।
অপরদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দিবাগত রাত ১২ টা ১মিনিট অর্থাৎ  মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১টি দেশের ইন্টারন্যশনাল কমার্শিয়াল ফ্লাইট (যাত্রী পরিবহন ফ্লাইট) আবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগ) গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে ১১ টি দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞার কারণ হিসেবে করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রদুর্ভাব এড়ানোর উল্লেখ রয়েছে। তবে,এসব দেশ থেকে কার্গোবিমান, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে বলেও এতে উল্লেখ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com