রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এক সপ্তাহেই করোনায় মারা গেছেন ৩১৩ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১০.২০ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণে মৃত্যুর ঊর্ধ্বগতি চলছে অতি-সাম্প্রতিক সময়ে। গত ১৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত রোগী মারা যান। এরপরে এগার সপ্তাহেরও বেশি সময়ে করোনায় প্রথম ৫শ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপরে দুই সপ্তাহেরও বেশি সময়ে মারা যান ৫শ জন। এভাবে বাড়তে থাকে মৃত্যুর ঊর্ধ্বগতি।

আর ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মাত্র এক সপ্তাহেই করোনায় মারা গেছেন ৩১৩ জন। এসব হিসেব সরকারি স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ জন করোনা সংক্রমণে মারা গেছেন। আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ জনে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।

জাতিসংঘের একটি সংস্থা বলছে, বর্তমানে বিশ্বে করোনায় সংক্রমিতদের মধ্যে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যাচ্ছেন। জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল তাদের জরিপে বলছে, বিশ্বে করোনায় মোট মৃতের মধ্যে শতকরা ৭৯ শতাংশই পুরুষ।
করোনার সময়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার করার যেসব ঘটনাবলী সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে- সে সম্পর্কিত কয়েকটি রিটের শুনানির উপর সোমবার হাইকোর্টের এক ভার্চুয়াল আদালত ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী ফেরতের ঘটনায় দায়ের করা রিটের অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্যও সরকারের স্বাস্থ্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অক্সিজেনের দাম নির্ধারণ ও বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউতে অস্বাভাবিক বিলের ব্যাপারেও হাইকোর্ট সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com