রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১২.০০ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, দেশের সঙ্গীতাঙ্গনে এন্ড্রু কিশোরের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান গেয়েছেন এবং সেজন্য তিনি দেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তাঁর (এন্ড্রু কিশোর) মৃত্যু দেশের সঙ্গীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’
শেখ হাসিনা প্রয়াতর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গায়ক এন্ড্রু কিশোর আজ বিকেলে তাঁর পৈত্রিক নিবাস রাজশাহীর একটি ক্লিনিকে মারা যান। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এরআগে প্রধানমন্ত্রী নিজেই এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে শিল্পীকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com