রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভীড় যেকোনো মূল্যে এড়াতে হবে

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০, ৯.৩২ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভীড় ও সমাবেশে অংশগ্রহণ করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছিলো উল্লেখ করে, বেঁচে থাকার স্বার্থে আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভীড় যেকোনো মূল্যে এড়াতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের নিরাপত্তা, বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভীড় এড়ানো এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।’

বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার উন্নয়নমুখী সরকার। জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার সচেষ্ট।

এছাড়া সংকটের এ সময়ে বিএনপি প্রতিদিন ‘অশ্লিল ভাষায়’ সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com