রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

উয়ারীর লকডাউন এলাকায় কোনও অব্যবস্থাপনা নেই: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

উয়ারীর লকডাউন এলাকায় কোনও অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে করা হচ্ছে।
লকডাউন এলাকা পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, ‘লকডাউন এলাকায় আমাদের কোনও অব্যবস্থাপনা নেই। প্রতিটি কাজ সুচারুভাবে করছি। তবে প্রথমদিন হিসেবে যদি কোনও ঘাটতি থেকেও থাকে তা আগামী দিনগুলোতে ঠিক হয়ে যাবে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কোথাও কোন গ্যাপ নেই। ই-কমার্স ও ভ্যান সার্ভিস রয়েছে। তারা বিভিন্ন খাবার নিয়ে ভেতরে অবস্থান করছে। ওষুধের ফার্মেসিগুলো খোলা রয়েছে। দেড়শতাধিক স্বেচ্ছাসেবী তিন শিফটে কাজ করছে। এছাড়া আমাদের অফিসার ও বর্জ্য ব্যবস্থাপনার লোকজন পরিষ্কার পরিছন্নতা কাজে নিয়োজিত রয়েছে।
তিনি বলেন, লকডাউন এলাকায় করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখানে দুই জন ডাক্তার রয়েছেন। তারা করোনায় আক্রান্ত ৪৬ জন রোগীর সঙ্গে যোগাযোগ করে কাজ করছেন। তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমদাদুল হক বলেন, ‘লকডাউন হবে কী হবে না এটা আমাদের কোনও সিদ্ধান্ত নয়, সরকার এই সিদ্ধান্ত দিয়েছে। আমরা শুধু সেটা বাস্তবায়ন করছি।
তিনি জানান, একটি করোনা অ্যাম্বুলেন্স ও একটি নন করোনা অ্যাম্বুলেন্স ওই এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হাসপাতাল তৈরি রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com