বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা, শিক্ষক পলাতক

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ৯.১৯ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল আলমের (হিরণ স্যার) বিরুদ্ধে যৌন নিপীড়ন অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্কুল ম্যানেজিং কমিটি সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় মেয়েটি গত বৃহস্পতিবার সকাল ৯টার সময় সহপাঠীদের সাথে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম হিরনের কাছে কোচিং করতে যায়। কোচিং শেষে তাকে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা চালায় ওই শিক্ষক। বাড়িতে পরিবারের লোকজনের কাছে শিক্ষকের অপকর্মের কথা খুলে বলে সে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী বলেন, ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন। এ ঘটনার পর থেকে শিক্ষক পলাতক রয়েছেন। তাকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com