রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা শনাক্তদের তালিকায় বিশ্বে ৮ম বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ৯.০৯ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের র‌্যাংকিংয়ে শুক্রবার বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে।

ডব্লিউএইচওর দেশ, এলাকা ও অঞ্চল ভিত্তিক তৈরি মহামারি ড্যাশবোর্ড অনুসারে, বাংলাদেশে গত সাত দিনে নতুন করে ২৬,৫৯৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

অন্যদিকে, ডব্লিউএইচওর প্রতিদিন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্তের প্রতিবেদন অনুসারে বিশ্বের মধ্যে ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ।

সপ্তাহে নতুন করে শনান্তদের তালিকায় ৩ লাখ ৪ হাজার ১৫৬ আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে। এ সপ্তাহে ২ লাখ ৬০ হাজার ১২২ জন শনাক্ত নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত তালিকার তিন নম্বরে উঠে এসেছে। দেশটিতে গত একসপ্তাহে ১ লাখ ৩১ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। আর ৪৭,৫৩৭ ও ৪৭,১৩৭ নতুন শনাক্ত নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া।

এক সপ্তাহের মধ্যে নতুন করে শনাক্ত ২৫ হাজার ৪৭৭ জন নিয়ে ষষ্ঠ অবস্থানে চিলি এবং ২৬,৯৫৮ শনাক্ত নিয়ে সৌদি আরব আছে সপ্তম অবস্থানে।

এদিকে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ নতুন করে ৩১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এসময়ে মারা গেছেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখনও পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন এবং ১৯৬৮ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com