রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মুগদা হাসপাতালে ফটো সাংবাদিকের ওপর হামলা

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৫.২৮ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

 রাজধানীর মুগদা হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা রোগীদের মারধরের ছবি তুলতে গেলে দু’জন ফটো সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে সেখানকার দায়িত্বরত আনসার সদস্যরা।

শুক্রবার ৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে ছবি তুলতে গেলে বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক জয়িতা রায় ও দেশ রূপান্তরের ফটো সাংবাদিক রুবেল রশীদের ওপর এ হামলা চালানো হয়। আনসার সদস্যরা এসময় ফটো সাংবাদিকের ক্যামেরাও ভেঙে ফেলে।হামলার শিকার ফটো সাংবাদিক রুবেল রশীদ বলেন, হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য আজ ৪০ জনকে টিকিট দেওয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামে এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আনসাররা তার গায়ে হাত তোলেন।

হামলার শিকার জয়িতা রায় বলেন, হাসপাতালে রোগী সিরিয়ালের অনিয়মের ছবি তুলছিলাম। এসময় সিরিয়াল ব্রেক করায় এক রোগীর সঙ্গে আনসার সদস্যের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এক আনসার রোগীর আত্মীয়ের জামার কলার ধরে হাসপাতালে ভেতরে নিয়ে যাচ্ছিল,  তখন ছবি তুললে সেই আনসার হামলা চালায়। এসময় রুবেলের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com