বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ডের সদস্য বরখাস্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬.২৭ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের অনিয়মের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, দু:স্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদি হুমায়ুন কবির এবং খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের অনিয়ম, সরকারী ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলার সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত করা সদস্যদের আলাদা আলাদা কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চুড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট একশ’ চার জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ৩৩ জন ইউপি চেয়ারম্যান, ৬৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর ও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com