রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৯ জন চিকিৎসকের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬.০৩ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারিতে করোনা আক্রান্ত হয়ে মোট ৫৯ জনের প্রাণ গেল। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক এম এ ওয়াহাব এবং রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন।

আজ বৃহস্পতিবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর ল্যাব এইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. এম এ ওয়াহাব। তিনি একাধিকবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ছিলেন।

এর আগে রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com