সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার হবে সুনামগঞ্জ-নেত্রকোণা সড়কে : পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১.৫২ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার প্রতি অত্যন্ত সহৃদয় জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ বলেছেন, হাওরের জীববৈচিত্র ও অপরূপ সৌন্দর্য্য রক্ষা করে সুনামগঞ্জ-ধর্মপাশা- নেত্রকোণা পর্যন্ত যুগান্তকারী সড়ক পথ হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ কিলোমিটার দৈর্ঘের ফ্লাইওভারের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এই কাজে সকলের সহযোগিতা চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী হাওর এলাকাকে উন্নয়নের জাতীয় ধারায় নিয়ে আসতে চান। হাওর এলাকার মানুষের প্রতি তাঁর মমতা ও দরদ রয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৮ টায় ‘মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নাগরিক সেবা, উন্নয়ন’ শীর্ষক সেমিনারে (ভার্চুয়াল) অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। রাত ১০টা পর্যন্ত এই সেমিনার চলে। এতে নিজ-নিজ বাসা ও দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সুনামগঞ্জ জেলার সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
সেমিনারে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশের উন্নয়নে সরকার কাজ করছে। সবখানেই পরিবর্তন ও উন্নয়নের ছোঁয়া লেগেছে। ১০ বছরে দেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ আর আগের জায়গায় নেই। শেখ হাসিনার দক্ষ ও সাহসী নেতৃত্বে এই পরিবর্তন এসেছে।
নিজেকে হাওর এলাকার সন্তান উল্লেখ করে পরিকল্পমন্ত্রী আরও বলেন, হাওর এবং হাওর এলাকার মানুষ এক সময় নানা কারণে অবহেলিত ছিলেন। শেখ হাসিনা হাওরকে আলোয় এনেছেন। সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসাপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, জেলা সদরে রেল লাইন আসবে। হাওরের উপর দিয়ে সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক নির্মাণের একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সড়ক হবে দেশের একটি দৃষ্টিনন্দন ও মনোরম সড়ক। যে সড়কে ৯ কিলোমিটার ফ্লাইওভার হবে, এর নাম প্রস্তাব করা হয়েছে ‘শেখ হাসিনা ফ্লাইওভার হাইওয়ে’। এই প্রকল্পের ফাইল পরিকল্পনা মন্ত্রণালয়ে আমার টেবিলে আছে। আগামী ২ সপ্তাহের মধ্যে আশা করছি এই প্রকল্পের ফাইল একনেক সভায় অনুমোদন লাভ করবে। এসব হচ্ছে হাওর এলাকার মানুষের প্রতি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মায়া আছে বলেই। তিনি সব সময় হাওরবাসীর পাশে আছেন। তাই তাঁর কাজে আমাদের সমর্থন, সহযোগিতা থাকা উচিত।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও সিলেটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের পুলিশ সুপার মো, মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
সেমিনারে নির্ধারিত বিষয় ছাড়াও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদের প্যানেল স্পিকার মুহিবুর রহমান মানিক বলেন, মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টি, একই সঙ্গে সুনামগঞ্জে ভারী বর্ষণ হওয়ায় সুনামগঞ্জের গোটা জেলা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চেরাপুঞ্জির পাদদেশের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com