শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি নিরাপদ সড়ক চাই  লক্ষ্মীপুরে কমিটি গঠন  পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড গণতন্ত্রের বিপর্যয়ের পেছনে শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব: রিজভী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ৮৬ হাজার মসজিদ -মন্দির- গির্জা -প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু নিয়ন্ত্রণে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপের আগুন

লক্ষ্মীপুরে বাসদের সমাবেশ: মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪.২২ পিএম
  • ১০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার (২৮ নভেম্বর) বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য দেন বাসদ লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক এম এ মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু ওবায়েদ দিদার এবং কৃষক নেতা ইবরাহীম খলিল।
বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com