শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

হাইকোর্টে জামিন জালিয়াতির ঘটনা ৩ আইনজীবীকে অব্যহতি

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫.৪৮ পিএম
  • ৪৩ বার পড়া হয়েছে

হাইকোর্টে ধরা পড়েছে জামিন জালিয়াতির ঘটনা। বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চে একই মামলায় একাধিক জামিন আবেদন ধরা পড়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।  বুধবার (৪ নভেম্বর) হাইকোর্টে এ ঘটনা ঘটে।

জালিয়াতিকৃত আইনজীবীরা হলেন, আন্না খানম, এস এম আব্দুল বাতেন, মো. রহিমউদ্দিন। এ ছাড়া মামলার পাঁচ আসামি এবং তিন তদবিরকারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ জানান, একই আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে তিনটি আলাদা জামিন আবেদন করা হয়েছিল। তথ্য গোপন করে একজনের জামিনও হয়েছিল।

বিষয়টি আদালতের নজরে আসলে স্বপ্রণোদিত হয়ে এই ব্যবস্থা নেন আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসামিদের পক্ষে অন্য কোনো আবেদন না করার আদেশও দেয়া হয়েছে।

দেশের সর্বোচ্চ আদালতে এমন জালিয়াতির ঘটনায় নিজেদের হতাশার কথা জানিয়ে হাইকোর্ট বলেন, এসব বিষয়ে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com