শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দোকানপাট-শপিং মল রাত ৮টায় বন্ধ তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট মহানগর এক্সপ্রেস ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১ সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪.৩১ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৪ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৮৫ জন, মিরপুর বিভাগ ১৬১ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭ টি মোবাইলফোন, নগদ ৬৫৫০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com