শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকা একসঙ্গে কিং সিনেমায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি বিনামূল্যে খেলা দেখা যাবে মাঠে বসে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি মোটরসাইকেলের ট্যাংকিতে লুকিয়ে রাখা ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দোকানপাট-শপিং মল রাত ৮টায় বন্ধ তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু

দোকানপাট-শপিং মল রাত ৮টায় বন্ধ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫.১৩ পিএম
  • ২২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এতদিন শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুবিধা ছিল। তবে সেই উৎসব শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের স্বাভাবিক নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এ কারণে আজ থেকে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।

চলতি বছর সরকার বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার জন্য কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সবশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com