শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাভুক্তির দাবি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৭.৫৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ‘মুজিব শতবর্ষে মানবিক আচরণ করুন, আইন শিক্ষানবিশদের প্রতি সদয় হোন’ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও বার এর প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ সকল আইন শিক্ষানবিশদের আয়োজনে মঙ্গলবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিল প্রিলি (এমসিকিউ) উত্তীর্ণ ঠাকুরগাঁও বার এর আইন শিক্ষানবিশ সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সমন্বয় পরিষদের সদস্য ফারুখ হোসেন, সানজানা সহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, আমরা কেউ বিগত ১০ বৎসর আগে, কেউ ৭ বা ৫ বৎসর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করি। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা ২০১৩ সালের পর ২০১৫ এবং ২০১৭ সালের পর একটানা ৩ বৎসর কোন পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় আমরা আমাদের অনেকটা মূল্যবান সময় অতিবাহিত করেছি। পরবর্তীতে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর উক্ত ফল প্রকাশের ৩ মাসের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার বিধান থাকলেও মহামারীর এই সংকট মুহুর্তে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে কোন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে হয়তো দেখা যাবে যতদিন করোনা মহামারী চলতে থাকবে ততদিন আমাদের পরীক্ষা বার কাউন্সিল গ্রহণ করবে না। তাই মানবিক দৃষ্টিকোন থেকে বিশেষ বিবেচনায় অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যহতি দিয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য বিগত ২ মাস ধরে বার কাউন্সিল কর্তৃপক্ষকে স্মারক লিপি প্রদানের মাধ্যমে অনুরোধ জানিয়ে আসছি। কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com