শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

এমভি ময়ূরের মালিক সহ সাতজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১.০৫ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ৩২ জন নিহতের ঘটনায় লঞ্চ চাপা দেওয়া এমভি ময়ূরের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদরঘাটের নৌ-থানায় উপপরিদর্শক (এসআই) মো. শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার বাদী এসআই মো. শামছুল আলম, লঞ্চডুবির ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর শ্যামবাজার বরাবর ফরাশগঞ্জ ঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাশে সোমবার সকাল ৯টা ১৩ মিনিটে মর্নিংবার্ড লঞ্চকে এমভি ময়ূর-২ লঞ্চটি দ্রুত বেপরোয়াভাবে ধাক্কা মারে। ধাক্কার ফলে মর্নিংবার্ড লঞ্চটি ঘটনাস্থলে দুমড়েমুচড়ে ভাঙে সঙ্গে সঙ্গে যাত্রীসহ পানিতে ডুবে যায়।

এসআই মো. শামছুল আলম মামলার এজাহারে বলেন, ‘এ ঘটনায় প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। ডুবে যাওয়া মর্নিংবার্ডে ৬০ থেকে ৬৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩২ জনের লাশ উদ্বার করে। আসামিরা লঞ্চটি ডুবিয়ে অনেক লোকের প্রাণহানি ঘটায়।

এসআই মো. শামছুল আলম আরো বলেন, আসামিরা বাংলাদেশ দণ্ডবিধির ২৮০/৩০৪ (ক, ৪৩৭/৩৪) ধারায় অপরাধ করেছে। উপর্যুক্ত অপরাধের বিষয়গুলো প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হওয়ায় বর্ণিত ধারায় এজাহার গ্রহণের আবেদন করলাম। তবে আসামিরা শত্রতামূলকভাবে পূর্ব পরিকল্পনা মাফিক এ প্রাণহানি ঘটিয়েছে কি না, তা নিবিড়ভাবে তদন্তের প্রয়োজন।

মামলায় সাত আসামি হলেন, এমভি ময়ূরের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ (৩৩), লঞ্চের দ্বিতীয় শ্রেণির মাস্টার কর্মচারি মো. আবুল বাশার মোল্লা (৬৫), লঞ্চের তৃতীয় শ্রেণির মাস্টার মো. জাকির হোসেন (৫৪), ইঞ্জিন চালক চালক শিপন হালদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), কর্মচারি সুকানি নাসির মৃধা (৪০) ও মো. হৃদয় (২৪)।

রাজধানীর শ্যামবাজারসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে লঞ্চডুবির পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরিরা সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। ৮০ জন ধারণক্ষমতার ডুবে যাওয়া লঞ্চটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করে বলতে পারেননি তারা। লঞ্চডুবির পর যাত্রীদের মধ্যে কজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন সেটিও নিশ্চিত না হওয়ায় এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট নয়।

সোমবার সকাল  ৯টা ১৩ মিনিটের দিকে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ভেঙে দু-টুকরো হয়ে নদীতে ডুবে যায়।

এর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্ট গার্ড ও নৌপুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়।  এখনো পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com