বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

র‌্যাব কথিত বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত :র‌্যাব

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ৭.৩১ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

সুন্দরব‌নে কথিত বন্দুকযুদ্ধে তিন দস্যু নিহত হওয়ার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ সময় আরো দুই দস‌্যুকে গ্রেপ্তার ও দুই জে‌লে‌কে উদ্ধার করা হয়েছে জানিয়ে র‌্যাব বলছে, তা‌দের কাছ থে‌কে পাঁচ‌টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি গু‌লি, দেশি অস্ত্র, দস‌্যুতায় ব‌্যবহার্য‌ অন‌্যান‌্য মালামাল ও ট্রলার জব্দ করা হ‌য়ে‌ছে।

আজ রোববার ‌খুলনার র‌্যাব-৬ কার্যাল‌য়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যা‌বের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব তথ‌্য জানান।

মহাপরিচালক জানান, গত ২৫ জুন রাত থে‌কে ২৮ জুন ভোর পর্যন্ত সুন্দরব‌নের সাতক্ষীরা রেঞ্জের মাম‌দো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফি‌রি‌ঙ্গি নদী এলাকায় অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব মহাপ‌রিচালক ব‌লেন, ‘সুন্দরব‌নে নতুন ক‌রে দস‌্যুতায় নামার চেষ্টা কর‌লে তা‌দের প‌রিণ‌তি এ রকম হ‌বে। আমা‌দের গো‌য়েন্দা নজরদা‌রির হাত থে‌কে কেউ পার পা‌বে না।’

র‌্যা‌বের অতিরিক্ত মহাপরিচালক ক‌র্নেল তোফা‌য়েল মোস্তফা স‌রোয়ার, র‌্যাব-৬ অধিনায়ক ‌লেফট্যানান্ট ক‌র্নেল রও‌সানুল ফি‌রোজসহ অন‌্য কর্মকর্তারা প্রেস ব্রিফিং‌য়ে উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com