বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ৬.৪৭ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) রেসপনডেন্ট করা হয়েছে।
আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বাসস’কে এ কথা জানান। তিনি বলেন, করোনা টেস্টের রেজাল্ট আসতে দেরি হওয়ায় উপসর্গবাহী ব্যক্তি শনাক্ত হওয়ার আগে তিনি নিজেই জানেন না, আক্রান্ত কি-না। তাই তাৎক্ষণিক নমুনা সংগ্রহ করে দ্রুত টেস্টিং কার্যক্রম শেষে রিপোর্ট দিলে আক্রান্ত ব্যক্তি আরও অনেক লোককে ঝুঁকির মধ্যে ফেলবেন না। তিনি বলেন, দ্রুত রিপোর্র্ট পেলে এবং পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধানে থাকবেন। ফলে তার কাছাকাছি অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে আসবে। তাই টেস্ট করার পর দ্রুত রিপোর্ট দেয়ার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেছেন বলে আইনজীবী লিংকন বাসস’কে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com