রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জনমনে হতাশা তৈরি হয়েছে :ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ২০ জুন, ২০২০, ১২.৩৩ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

করোনার দীর্ঘ উপস্থিতি নিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক আবুল কালাম আজাদের  মন্তব্যে দায়িত্ব জ্ঞানহীন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জনমনে হতাশা তৈরি হয়েছে। তিনি বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে ঠিক তখন করোনার আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে জনমনে হতাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ডা. আবুল কালাম আজাদ কোন গবেষণা, তথ্য উপাত্ত ছাড়াই বলেন করোনা এক দুই মাসে যাবার বিষয় নয়। দুই তিন বছর স্থায়ী হবে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৩৮৮ জন। সংক্রমণও থেমে নেই। এই সময়ে নতুন করে ৩ হাজার ২৪৩ জন সংক্রমিত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী শনাক্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি নুরুল ইসলাম বাবুলও করোনায় আক্রান্ত হয়েছেন। সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

ওদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম তাদের সর্বশেষ এক রিপোর্টে বলেছে, চলতি বছর বাংলাদেশের প্রবাসী আয় কমবে ১ হাজার ৪০০ কোটি ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com