রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাহবুবুল খালিদের কথায়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাইলেন সামিনা চৌধুরী হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বিজিবি মোতায়েন আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭.০৮ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে

কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের জেদ্দাগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে যাত্রীদেরও নিরাপদে নামিয়ে আনা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইনসের জেদ্দাগামী বিএস-৩৬১ ফ্লাইটটি বিকেলে উড্ডয়নের জন্য রানওয়েতে থাকাবস্থায় উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের ব্রেকে আগুনের সংকেত পাওয়া যায়। পরে পাইলট আর ফ্লাইটটি উড্ডয়ন করেননি। একপর্যায়ে উড়োজাহাজটি পার্কিং বে-তে এনে যাত্রীদের বিমানবন্দরের এপ্রোন এলাকায় নিরাপদে নামিয়ে নেয়া হয়। তবে শেষ মূহুর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারনে ধোঁয়ার সৃষ্টি হয়। কিন্তু এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।ফ্লাইটটিতে ৪২০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। এ ছাড়াও যাত্রীদের নামিয়ে নেয়ার সময় ঘটনাস্থলে বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল প্রস্তুত ছিল। বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, জেদ্দার উদ্দেশে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। এ ঘটনায় যাত্রীদের নিরাপদে নামিয়ে নেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com