রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাহবুবুল খালিদের কথায়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাইলেন সামিনা চৌধুরী হুথি বিদ্রোহীদের ৬৩টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার দাবি দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের সময় ইউএস-বাংলার ফ্লাইটে ত্রুটি আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন মুশফিকুর রহিম ১ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠান: রিজভী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দ্বগ্ধ ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বিজিবি মোতায়েন আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ওয়াকা-ওয়াকা’ গায়িকা শাকিরাও আসছেন ঢাকায়!

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ২.৫৪ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- বাংলাদেশে এসে কনসার্ট শেষে বর্তমানে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পাাশাপাশি ঐতিহ্যবাহী খাবার চেখে দেখছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমো। সেই সঙ্গে ঢাকাই শাড়ির প্রেমেও মজেছেন এই তারককা। শনিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা ছাড়ছেন তিনি। ওটিলিয়া দেশের থাকা অবস্থাতেই আরেক চমকের আভাস দিল আয়োজন ই-মেকার্স বাংলাদেশ।

এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানান তারা। আয়োজকের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন।

গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি এভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান এর কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। বাংলাদেশে আসার বিষয়ে শাকিরার পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টিকে আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com