(সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে)
সংবাদ সারাক্ষণের ছয় বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির প্রকাশক আসাদুজ্জামান মাসুদসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
একটি গণমাধ্যমের ছয় বছরের পথচলা কেবল সময়ের হিসাব নয়; এটি অভিজ্ঞতা, নিষ্ঠা, দায়িত্ববোধ, প্রতিকূলতা অতিক্রম এবং পাঠকসমাজের আস্থা অর্জনের এক ধারাবাহিক প্রয়াস। পরিবর্তনশীল গণমাধ্যমের এই সময়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সারাক্ষণ তার দীর্ঘ পথচলায় এই অঙ্গীকার আরও সুদৃঢ় করবে—এটাই প্রত্যাশা।

আমি বিশ্বাস করি, প্রকাশক আসাদুজ্জামান মাসুদের নেতৃত্বে সংবাদ সারাক্ষণ সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে জনস্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা এবং সমাজের অসংগতি তুলে ধরতে আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে পেশাদার সাংবাদিকতার বিকাশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং দেশ ও মানুষের কল্যাণে পত্রিকাটি তার ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।
সংবাদ সারাক্ষণের ছয় বছরের সাফল্যগাথা আরও সমৃদ্ধ ও দীর্ঘ হোক। প্রতিষ্ঠানটি অর্জন করুক পাঠকসমাজের আরও গভীর আস্থা ও ভালোবাসা এবং এগিয়ে যাক সাফল্যের নতুন উচ্চতায়।
শুভ হোক আগামীর পথচলা।
মোঃ শহিদুল ইসলাম
সাংবাদিক ও কলাম লেখক