বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির মোংলা বন্দর হবে দেশের সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে : প্রধানমন্ত্রী ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো মানিকগঞ্জের সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় একনেক সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি থাকছে ২০২৭ সালে পবিত্র মক্কা ও মদিনায় কোনো হামলা চালানো হবে না : রাষ্ট্রদূত ডা. জলিল রহিমি জাহানাবাদী

মানিকগঞ্জের সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬.৪৩ পিএম
  • ১৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় ৫জনকে মৃত্যুদণ্ড ও৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে রয়েছেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন। এ ছাড়া শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে, মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং সাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার গোবিন্ধল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।

ঘটনার দিন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

রায়ে নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com