বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় একনেক সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি থাকছে ২০২৭ সালে পবিত্র মক্কা ও মদিনায় কোনো হামলা চালানো হবে না : রাষ্ট্রদূত ডা. জলিল রহিমি জাহানাবাদী চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত গত ২৪ ঘন্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৬ মামলা এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে সিইসি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫.৫১ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটা অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে তাকে ডিবি পুলিশ নিয়ে এসেছে। তার সঙ্গে কথা বলছে। আটক বা গ্রেফতারের বিষয়টি নয় এখনো। তার সঙ্গে কথা বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন ইকবাল সোবহান চৌধুরী। ১৯৯৮ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com