সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫ নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা হত্যা: দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে মিরপুরে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলায় সাড়ে ১০ হাজার আসামি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা নিহত ২৪ গত এক দিনে হামের উপসর্গ ঝরল আরও ৩ প্রাণ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা হত্যা: দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬.৩০ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় স্থানীয় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামি মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি মিন্টু বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, প্রথম দফায় রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে আল-আমিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধার করে তাকে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর ২৬ অক্টোবর সোমবার রাত সাড়ে আটটার দিকে মারা যান শাকিল। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন।

মামলা হওয়ার পরদিন ১৯ অক্টোবর রাত ১০টার দিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম দফায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। গ্রেপ্তার হওয়ার পর নুরুজ্জামান মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে দলটি।

-একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com